
চট্টগ্রামে মবিলের গুদামে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরের কদমতলীতে ঘনবসতিপূর্ণ ভবনের میانখানে থাকা একটি মবিলের গুদামে সন্ধ্যায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম নগরের কদমতলীতে ঘনবসতিপূর্ণ ভবনের میانখানে থাকা একটি মবিলের গুদামে সন্ধ্যায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকার ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; সর্বশেষ সোমবার গভীর রাতে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়, যাতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অগ্নিকাণ্ড ও ভবনধসের ঝুঁকি মোকাবিলায় ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব বণ্টনের নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি বসতঘর পুড়ে গেছে। ওই ঘরগুলোতে থাকা ১১টি বেদে পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে, আহত হয়েছেন এক নারী। শিকলে বাঁধা একটি বানরও আগুনে পুড়ে মারা গেছে।

গাজীপুরের নাওজোড়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সেপটিক ট্যাংক বিস্ফোরণে পটুয়াখালীর বাউফলের বাসিন্দা সাকিব নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তার ভাষ্য, ট্যাংকের ওপর বানানো দুটি কক্ষে তিনি সহকর্মীদের সঙ্গে ভাড়া থাকতেন।

দুর্গম স্থানে খাবার, পানি ও সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ব্যবহারের লক্ষ্যে ৭০ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম রেসকিউ ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন চালাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

কেরানীগঞ্জে খেলনার কারখানায় রঙের কাজের সময় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ভবনে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণব্যবস্থা ছিল না বলেও জানিয়েছে সংস্থাটি।