
কপ-৩১-কে প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মেলন করতে বিশ্বনেতাদের আহ্বান খলিলুরের
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া সিদ্ধান্তগুলো এখন বাস্তব পদক্ষেপে রূপান্তরের তাগিদ দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। আনতালিয়ায় কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশনের বক্তব্য তুলে ধরে তিনি বিশ্বনেতাদের প্রতি এ সম্মেলনকে প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মেলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন।





