পরিচালক থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
দুদকের নিজস্ব জনবল থেকে মোরশেদ আলম এ পদে উন্নীত হয়েছেন। ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে নিয়োগ পেয়েছিলেন তিনি।
এর আগে দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






