
চাকরি হারিয়ে ৩০ হাজার ডলার ঋণে জড়ালেন মার্কিন তরুণী, ঘুরে দাঁড়ানোর গল্প
চাকরি হারিয়ে পাঁচটি ক্রেডিট কার্ডে প্রায় ৩০ হাজার ডলার ঋণে জড়িয়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের ২৭ বছর বয়সী আনা পাইলিয়ান। একটি অলাভজনক প্রতিষ্ঠানের সহায়তায় সুদের হার কমিয়ে পরিকল্পিতভাবে ঋণ পরিশোধ শুরু করেছেন তিনি; এখন পর্যন্ত শোধ করেছেন প্রায় ৮ হাজার ডলার।





























