
চন্দনাইশে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশ থেকে ৩৭ বছর বয়সী মো. হাশেমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহটি সেখানেই ফেলে যাওয়া হয়েছে।

























