
অগ্নিসংযোগ-সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল র্যালি
অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরে মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরে মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

চট্টগ্রাম সিটি করপোরেশনে দুর্নীতি, অনিয়ম, জলাবদ্ধতা ও নাগরিক সেবায় ব্যর্থতার উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, নগরবাসীর করের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করতে হবে এবং অনিয়মে জড়িতদের দল-মত নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে।

দীর্ঘ ৩৫ বছর পর পিরোজপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন এসেছে। অসুস্থতাজনিত কারণে সরে দাঁড়ানো অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের স্থলাভিষিক্ত হয়েছেন মাওলানা আব্দুর রব।

কার্যালয়ে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ বাতিল করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু হয়েছে। উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মূল দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন করা।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন। জামায়াত প্রার্থীর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের বিভ্রান্ত না করার আহ্বান জানান।

খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখে ৩১ অক্টোবরের লংমার্চ শেষে সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। জেলা প্রশাসন আট শর্তে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জিলা স্কুল মাঠে সমাবেশের প্রচার চলছে, আর জামায়াতের জেলা আমির দাবি করেছেন বিভাগীয় কমিশনারের অনুমতি পাওয়া গেছে।

ক্রসফায়ার নিয়ে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর বিষয়ে সরকারি পদক্ষেপের আশা প্রকাশ করেছেন জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের।

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার বিকেল ৪টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত।

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন ও নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

কোনো কাউন্সিল ছাড়াই এনসিপির নতুন কমিটি হয়েছে এবং তাতে জামায়াতের অনুমোদন ছিল বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

জাতীয় নির্বাচনে পাওয়া ভোট রক্ষা করতে না পারার আক্ষেপ জানিয়ে সিটি নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে রুকনদের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বিরোধী দল চকলেট পাচ্ছে বলে স্বীকার করায় তাদের মূল্যায়নের প্রমাণ মিলছে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিরোধী দলকে লংমার্চ ছেড়ে সংসদে আসার আহ্বান জানান তিনি।

বগুড়ার এক সুধী সমাবেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জামায়াত নেতাদের মৌসুমি রাজনীতিবিদ আখ্যা দিয়ে বলেন, ভোট এলে তারা বেহেশতের লোভ দেখান, পরে জনগণের খোঁজ রাখেন না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের অভিযোগ, ’৯৬-এর মতো আওয়ামী লীগ ও জামায়াত আবার এক হয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে।

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি ও প্রায় দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছেন ডা. শফিকুর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ রয়েছে; বিএনপিকে জড়িয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ তার।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টার উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান; পদ্মা সেতু ও খুলনা হয়ে বহর যাবে কুষ্টিয়ায়।

লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, নিজেদের অপরাধ ঢাকতে দেশের অস্থিতিশীলতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে।

ফেসবুক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান পুলিশের এক ডিআইজির বাড়ি থেকে ৮৪ জন গ্রেপ্তারের ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ করেছেন।

১৯৯৪-৯৫ সালের আন্দোলনে আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর সঙ্গে শুধু লিয়াজোঁ কমিটি ছিল, কোনো জোট নয়—সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে।

আমীর হামজা এমপির ওয়াজ মাহফিলের অনুমতি বাতিলের অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে নিজেরাই মাহফিল করে লোকসমাগম দেখানোর চ্যালেঞ্জ দিয়েছেন।

মঙ্গলবার বেলা ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট ও ভাঙচুরে জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের দুই নেতা।

জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং এর ফলেই বিরোধী দলকে আন্দোলনে নামতে হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরাকে আইনবিরোধী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি সরকারের কাছে এর প্রতিকার চেয়েছে।

সাত মাসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ তুলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রশ্ন রেখেছেন, এ অবস্থায় বিরোধী দল কি হাত গুটিয়ে বসে থাকবে।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দল থামবে না বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান। সরকারের বদলে এখন থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতার ঘোষণা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন ফেসবুক পোস্টে জামায়াতের এমপি ও আমিরের বক্তব্যের সমালোচনা করে এ মন্তব্য করেছেন।