
এলপিজির দাম বাড়ার প্রতিবাদে আজ রাত ১০টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
২৯ দিনের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার রাত ১০টায় রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

২৯ দিনের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার রাত ১০টায় রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে কৃষকদের সংকট বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

জানাজা পড়া ও লাশ দাফনের অধিকার যেকোনো মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে ডা. শাহাদাত হোসেনের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে নগর এনসিপি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আন্দোলনের কথা জানিয়েছেন নেতারা।

প্রবাসী সংগঠনের কার্যক্রম দেখভালে ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি করেছে এনসিপি। আসিফ মাহমুদ ও মনিরা শারমিনের নেতৃত্বাধীন এ কমিটিতে সাংগঠনিক ও প্রবাসী কল্যাণের দায়িত্বও বণ্টন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সঙ্গে আদর্শিক মতপার্থক্যের কথা জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুর রহমান।

আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম কাউন্সিল; মুখপাত্র, দুই অঞ্চলের মুখ্য সংগঠক ও মুখ্য সমন্বয়ক পদ বিলুপ্ত করে ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি করছে জাতীয় নাগরিক পার্টি।

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে স্লোগান ও হেনস্তার ঘটনায় অংশ নেওয়া প্রত্যেককে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীর আলোচনায় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের স্বার্থ বিকিয়ে কোনো দেশের সঙ্গে চুক্তির পক্ষে তারা নেই; ভারত নিয়ে সরকারের অবস্থানও স্পষ্ট নয়।

ছেংগারচর পৌর এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম অজয় ফেসবুকে রাজনৈতিক সহিংসতার কথা লিখলেও দলের কাছে দেওয়া পদত্যাগপত্রে পারিবারিক কারণ দেখিয়েছেন।

অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুতের দায়ে ছয় মাসের কারাদণ্ড পাওয়া এ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি।

চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের জবাবে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদেশে এক টাকাও পাওয়া গেলে তিনি রাজনীতি ছাড়বেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসিফ নজরুলের দুটি ছাগলই খাওয়া উচিত ছিল; সম্প্রতি এক টকশোতে ছাগল চুরিকে জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা বলেছিলেন আসিফ নজরুল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল চলার সময় দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়; ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদলের পর শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টির নেত্রী মনিরা শারমিনের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।