
প্রতিটি পাই-পয়সার সঠিক মূল্যায়নে সরকার কঠোর: অর্থমন্ত্রী
চলতি অর্থবছরে জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের আশা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর; বলেছেন, প্রথম প্রান্তিকের তুলনায় পরের প্রান্তিকগুলোতে অর্থনীতির সূচকে গতি আসবে।

চলতি অর্থবছরে জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের আশা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর; বলেছেন, প্রথম প্রান্তিকের তুলনায় পরের প্রান্তিকগুলোতে অর্থনীতির সূচকে গতি আসবে।

চাকরি হারিয়ে পাঁচটি ক্রেডিট কার্ডে প্রায় ৩০ হাজার ডলার ঋণে জড়িয়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের ২৭ বছর বয়সী আনা পাইলিয়ান। একটি অলাভজনক প্রতিষ্ঠানের সহায়তায় সুদের হার কমিয়ে পরিকল্পিতভাবে ঋণ পরিশোধ শুরু করেছেন তিনি; এখন পর্যন্ত শোধ করেছেন প্রায় ৮ হাজার ডলার।

ঘরে পড়ে থাকা পুরোনো সোনার গয়না বিক্রি করার আগে বাজারদর, ক্যারেট, ওজন ও দোকানের কর্তনের হিসাব না জানলে প্রত্যাশিত দাম পাওয়া যায় না। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ দাম এবং কয়েকটি সহজ যাচাইয়ের মাধ্যমে প্রতারণা এড়ানো সম্ভব।

দেশের ব্যাংক খাতে লোকসানি শাখার সংখ্যা দুই বছরে ৪০৮টি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২৪টিতে, একই সময়ে নতুন শাখা বেড়েছে মাত্র ২৩১টি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়।

দেশের ব্যাংকিং খাত চরম দুর্বল ও ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বিআইবিএমের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব ও অলিগার্কদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রের ভূমিকা না বদলালে অর্থনীতির সংকট আরও গভীর হবে।

অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ২৪ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

আট মাসে গড়ানো যুদ্ধের দাম শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই দিতে হচ্ছে—এ কথা বলে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন পেদ্রো সানচেজ; ক্ষতিগ্রস্ত খাতের জন্য স্পেনের পার্লামেন্ট ১২ বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে।

আগামী ১০-১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোতে ১২০ কোটি তরুণ কর্মবাজারে ঢুকবে, কাজ মিলবে মাত্র ৪০ কোটির—ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভায় এই সতর্কবার্তা দিয়ে নতুন কৌশল তুলে ধরলেন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশে উঠতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক। মধ্যপ্রাচ্যের সংঘাত সত্ত্বেও প্রবাসী আয়ের প্রবাহ ভালো থাকবে, তবে মূল্যস্ফীতি আবার ৯ শতাংশে উঠতে পারে।

শুল্ক-কর ও বিপিসির মুনাফা মিলিয়ে গত ১০ বছরে জ্বালানি তেল থেকে প্রায় ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা পেয়েছে সরকার। আর্থিক চাপে পড়া বিপিসি এখন উল্টো সরকারের কাছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি আশা করছে।